শর্তাবলী
নকশি হাউস (nakshihouse.com) থেকে কেনাকাটার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য।
অর্ডার ও মূল্য
- ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য বাংলাদেশি টাকায় (৳)।
- অর্ডার কনফার্ম হওয়ার পর মূল্য পরিবর্তন হবে না।
- ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে হবে।
ডেলিভারি
৩-৫ কর্মদিবসে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার জটিলতায় বিলম্ব হতে পারে।
এক্সচেঞ্জ ও রিটার্ন
৭ দিনের মধ্যে অব্যবহৃত পণ্য এক্সচেঞ্জযোগ্য। কাস্টম ডিজাইনের পণ্যে এক্সচেঞ্জ প্রযোজ্য নয়।
কাস্টম অর্ডার
কাস্টম নকশা/সাইজের অর্ডারে অগ্রিম প্রযোজ্য এবং তৈরি হতে ৭-১৪ দিন সময় লাগতে পারে।
পণ্যের বৈশিষ্ট্য
প্রতিটি কাঁথা হাতে বোনা বলে নকশা ও রঙে সামান্য তারতম্য হতে পারে — এটাই হস্তশিল্পের সৌন্দর্য।