হাতে বোনা নকশি কাঁথা বছরের পর বছর টিকে থাকে — যদি একটু যত্ন নেন। সঠিক যত্নে আপনার প্রিয় কাঁথার রঙ ও বুনন থাকবে নতুনের মতো।
ধোয়ার নিয়ম
- প্রথমবার ধোয়ার সময় ঠান্ডা পানিতে হালকা ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন।
- মেশিনে ধুতে চাইলে জেন্টল/ডেলিকেট মোড ব্যবহার করুন।
- ব্লিচ বা কড়া কেমিক্যাল একদম ব্যবহার করবেন না — এতে সুতোর রঙ নষ্ট হয়।
- ছায়ায় শুকান; কড়া রোদে দীর্ঘক্ষণ রাখলে রঙ হালকা হতে পারে।
সংরক্ষণ
গরমকালে তুলে রাখার আগে ভালোভাবে শুকিয়ে নিন। নিমপাতা বা ন্যাপথলিন দিয়ে আলমারিতে রাখলে পোকা থেকে সুরক্ষা পাবেন। মাঝে মাঝে রোদে দিন — কাঁথা থাকবে সতেজ।


