হাতে সেলাই · নতুন ও ঐতিহ্যবাহী কাপড় · সারা দেশে ডেলিভারি
হাতে সেলাই নকশি কাঁথা — শীতের রাতের আসল উষ্ণতা
হালকা ৩ লেয়ার থেকে ভারী ৩০ লেয়ার পর্যন্ত — প্রতিদিনের গায়ের কাঁথা, কড়া শীতের লেপ কাঁথা আর শিশুর বেবি লেপ কাঁথা। প্রতিটি ফোঁড় কারিগরের হাতে তোলা।
দাম ৳১,৬০০ থেকে শুরু · অগ্রিম পেমেন্টে ডেলিভারি ফ্রি
নকশি হাউস কেন বেছে নেবেন
হাতে সেলাই
দক্ষ কারিগরের হাতে তৈরি
সারা দেশে ডেলিভারি
৳১২০ · অগ্রিমে ফ্রি
৭ দিনে এক্সচেঞ্জ
অব্যবহৃত পণ্যে
WhatsApp-এ অর্ডার
সরাসরি কথা বলে অর্ডার
কোন কাঁথা খুঁজছেন?
আমাদের কাঁথা
হালকা প্রতিদিনের কাঁথা থেকে কড়া শীতের লেপ কাঁথা — সবই হাতে সেলাই। ছবিতে চাপ দিলে মাপ, ওজন আর কাপড়ের বিস্তারিত পাবেন।
-
হাতে সেলাই নকশি কাঁথা (৫ লেয়ার) — বেগুনি ফ্লোরাল ডিজাইন
৳ ৪,৫০০আসল দাম ছিল: ৳ ৪,৫০০।৳ ৩,৭০০বর্তমান মূল্য হল: ৳ ৩,৭০০।অর্ডারে তৈরি · প্রায় ১০ দিনে পাঠানো হয় -
হাতে সেলাই বেবি লেপ কাঁথা (২০ লেয়ার) — নীল-কমলা ডায়মন্ড প্যানেল ডিজাইন
৳ ২,০০০স্টকে আছে · প্রায় ৪ দিনে ডেলিভারি -
হাতে সেলাই নকশি কাঁথা (৩ লেয়ার) — বেগুনি-নীল ডায়মন্ড-ল্যাটিস ডিজাইন, কিং সাইজ
৳ ২,৫০০আসল দাম ছিল: ৳ ২,৫০০।৳ ২,১০৫বর্তমান মূল্য হল: ৳ ২,১০৫।অর্ডারে তৈরি · প্রায় ১০ দিনে পাঠানো হয় -
হাতে সেলাই কাঁথা (৩০ লেয়ার) — ম্যাজেন্টা ফ্লোরাল ডিজাইন, কিং সাইজ
৳ ৭,৯০০স্টকে আছে · প্রায় ৪ দিনে ডেলিভারি -
হাতে সেলাই কাঁথা (৩ লেয়ার) — উজ্জ্বল রঙের ছাপা ডিজাইন, কিং সাইজ
৳ ১,৬০০অর্ডারে তৈরি · প্রায় ১০ দিনে পাঠানো হয় -
হাতে সেলাই কাঁথা (৩ লেয়ার) — ঘিয়ে-মেরুন ছোট ফুলের ছাপ ও পাড় ডিজাইন, কিং সাইজ
৳ ১,৬০০অর্ডারে তৈরি · প্রায় ১০ দিনে পাঠানো হয় -
হাতে সেলাই কাঁথা (৫ লেয়ার) — ঘিয়ে জমিনে লাল পাতার নকশা, কিং সাইজ
৳ ২,৭৫০স্টকে আছে · প্রায় ৪ দিনে ডেলিভারি -
হাতে সেলাই কাঁথা (১৫ লেয়ার) — লাল ও হলুদ, কিং সাইজ শীতের লেপ কাঁথা
৳ ৪,৯৯০আসল দাম ছিল: ৳ ৪,৯৯০।৳ ৩,৯৯০বর্তমান মূল্য হল: ৳ ৩,৯৯০।স্টকে আছে · প্রায় ৪ দিনে ডেলিভারি
কোন লেয়ারের কাঁথা আপনার জন্য?
লেয়ার যত বেশি, কাঁথা তত মোটা, ভারী আর উষ্ণ। বেশিরভাগ কাঁথা কিং সাইজ — ৭ × ৮ ফুট।
শিশুর জন্য খুঁজছেন? ২০ লেয়ারের বেবি লেপ কাঁথা — ৪ × ৩ হাত (প্রায় ৬ × ৪.৫ ফুট), ৳২,০০০।
৩০ লেয়ারের কিং সাইজ কাঁথা — কড়া শীতের জন্য
- নতুন কাপড়ের ৩০ লেয়ার, ঘন হাতে সেলাই
- কিং সাইজ — ৭ × ৮ ফুট, বড় বিছানা ঢাকে
- ওজন প্রায় ৫ কেজি
আমাদের গল্প
সুই-সুতোর উষ্ণতা, গোপালগঞ্জ থেকে আপনার ঘরে
শীত পড়লেই গ্রামের বাড়িতে মা-খালারা পুরোনো শাড়ি জুড়ে সুই-সুতো হাতে বসে যেতেন। ফোঁড়ে ফোঁড়ে জমত যত্ন, আর সেই কাঁথা গায়ে টানলে শীতের রাতটা আর অতটা লম্বা মনে হতো না।
নকশি হাউস সেই চেনা উষ্ণতাটাই আপনার কাছে পৌঁছে দেয়। আমাদের প্রতিটি কাঁথা কারিগরের হাতে সেলাই করা — কোনোটা ঐতিহ্যবাহী ধারায় পুরোনো কাপড়ের হালকা কাঁথা, কোনোটা নতুন কাপড়ের ৩০ লেয়ারের ভারী লেপ কাঁথা। গোপালগঞ্জ থেকে আমরা সারা দেশে পাঠাই, আর মাপ বা নকশা মনের মতো না পেলে আপনার পছন্দে বানিয়েও দিই।
পছন্দের সাইজ বা ডিজাইন পাননি? আপনার মাপ ও পছন্দে কাস্টম নকশি কাঁথা বানিয়ে নিন।
সাধারণ জিজ্ঞাসা
কোন লেয়ারের কাঁথা নেব?
হালকা শীত ও প্রতিদিনের জন্য ৩ বা ৫ লেয়ার। কড়া শীতের জন্য ১৫ বা ৩০ লেয়ার। লেয়ার যত বেশি, কাঁথা তত ভারী ও উষ্ণ।
কাঁথার সাইজ কত?
বেশিরভাগ কাঁথা কিং সাইজ — ৭ × ৮ ফুট (৮৪ × ৯৬ ইঞ্চি)। কয়েকটা কাঁথা হাতের মাপে বানানো, যেমন বেবি লেপ কাঁথা ৪ × ৩ হাত। প্রতিটি পণ্যের পেজে সঠিক মাপ দেওয়া আছে। অন্য মাপ লাগলে কাস্টম অর্ডার করুন।
কাঁথা কী দিয়ে তৈরি?
আমাদের কাঁথা দুই ধরনের: নতুন কাপড়ের কাঁথা, আর ঐতিহ্যবাহী ধারায় পুরোনো কাপড় জুড়ে তৈরি হালকা কাঁথা। কোন কাঁথায় কোন কাপড়, তা প্রতিটি পণ্যের পেজে লেখা আছে। সেলাই পুরোটাই হাতে, রঙিন সুতোয়।
কাঁথা কীভাবে ধোবো?
হ্যাঁ, তবে যত্নে ধুতে হবে। ঠান্ডা পানিতে মাইল্ড ডিটারজেন্ট দিয়ে হাতে ধোয়াই সবচেয়ে নিরাপদ। মেশিনে ধুতে চাইলে লন্ড্রি ব্যাগে ভরে ডেলিকেট মোডে ধুয়ে নিন।
ডেলিভারি কতদিনে পাব, চার্জ কত?
সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি দিই। স্টকে থাকলে সাধারণত প্রায় ৪ দিনে পৌঁছে যায়। স্টকে না থাকলে অর্ডারের পর তৈরি করে পাঠানো হয়, কতদিন লাগবে অর্ডার কনফার্মের সময় জানিয়ে দেওয়া হয়।
ডেলিভারি চার্জ সারা দেশে ৳১২০। অগ্রিম পেমেন্টে (৫০% বা পুরো) ডেলিভারি চার্জ লাগে না।
এক্সচেঞ্জ বা রিটার্ন করা যাবে?
ডেলিভারির ৭ দিনের মধ্যে অব্যবহৃত পণ্য এক্সচেঞ্জ করা যাবে। কোনো সমস্যা থাকলে আমাদের জানান, আমরা দ্রুত সমাধান দেব।
ক্যাশ অন ডেলিভারি আছে? পেমেন্ট কীভাবে করব?
হ্যাঁ। তিনভাবে পেমেন্ট করতে পারেন:
- ক্যাশ অন ডেলিভারি — ডেলিভারি চার্জ ৳১২০ আগে বিকাশ/নগদ/রকেটে দিন, পণ্যের পুরো দাম পণ্য হাতে পেয়ে।
- ৫০% অগ্রিম — ডেলিভারি চার্জ লাগবে না, বাকি ৫০% ডেলিভারির সময়।
- পুরো টাকা অগ্রিম — ডেলিভারি ফ্রি, সাথে ৫% ছাড়।
অগ্রিম টাকা বিকাশ, নগদ বা রকেটে পাঠাতে পারবেন।
এই শীতের কাঁথাটা এখনই বেছে নিন
প্রতিটি কাঁথা হাতে সেলাই করা, তাই একেকটা ডিজাইন অল্প কয়েকটাই থাকে। স্টক শেষ হলে অর্ডারের পর বানাতে প্রায় ১০ দিন লাগে।
নতুন সংগ্রহ
-
হাতে সেলাই নকশি কাঁথা (৫ লেয়ার) — বেগুনি ফ্লোরাল ডিজাইন
৳ ৪,৫০০আসল দাম ছিল: ৳ ৪,৫০০।৳ ৩,৭০০বর্তমান মূল্য হল: ৳ ৩,৭০০।অর্ডারে তৈরি · প্রায় ১০ দিনে পাঠানো হয় -
হাতে সেলাই বেবি লেপ কাঁথা (২০ লেয়ার) — নীল-কমলা ডায়মন্ড প্যানেল ডিজাইন
৳ ২,০০০স্টকে আছে · প্রায় ৪ দিনে ডেলিভারি -
হাতে সেলাই নকশি কাঁথা (৩ লেয়ার) — বেগুনি-নীল ডায়মন্ড-ল্যাটিস ডিজাইন, কিং সাইজ
৳ ২,৫০০আসল দাম ছিল: ৳ ২,৫০০।৳ ২,১০৫বর্তমান মূল্য হল: ৳ ২,১০৫।অর্ডারে তৈরি · প্রায় ১০ দিনে পাঠানো হয় -
হাতে সেলাই কাঁথা (৩০ লেয়ার) — ম্যাজেন্টা ফ্লোরাল ডিজাইন, কিং সাইজ
৳ ৭,৯০০স্টকে আছে · প্রায় ৪ দিনে ডেলিভারি
গ্রাহকদের ভিডিও রিভিউ
নকশি হাউসের কাঁথা ব্যবহারের অভিজ্ঞতা ছোট্ট ভিডিওতে শেয়ার করুন — আপনার ভিডিও এখানে সবার জন্য দেখানো হবে।
আমাদের কারিগররা
বাংলাদেশের দক্ষ কারিগরদের সঙ্গে আমরা সরাসরি কাজ করি — ন্যায্য মজুরি, মানসম্মত সুতা, আর প্রতিটি সেলাইয়ে যত্নের নিশ্চয়তা।





















